ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপ প্রবাসীর মরদেহ দেশে পাঠাল হাইকমিশন

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ
  • সর্বশেষ আপডেট ০৯:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

মালদ্বীপ প্রবাসীর মরদেহ দেশে পাঠাল হাইকমিশন

মালদ্বীপে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মো. আব্দুল জলিলের (৫৫) মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন

নিহত আব্দুল জলিল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। গত ১৫ জানুয়ারি কর্মসংস্থানের উদ্দেশ্যে তিনি মালদ্বীপে যান। ২৯ আগস্ট রাজধানী মালে শহরে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পাওয়ার পর বাংলাদেশ হাইকমিশন তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু করে। এ জন্য মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের আর্থিক সহায়তায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আব্দুল জলিলের মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দেশে পৌঁছানোর পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাইকমিশন জানিয়েছে, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে মানবিক ও কনস্যুলার সহযোগিতাও দেওয়া হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। কোনো প্রবাসী অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু কিংবা অন্য কোনো মানবিক সংকটে পড়লে তাঁদের ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় কনস্যুলার ও মানবিক সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালদ্বীপ প্রবাসীর মরদেহ দেশে পাঠাল হাইকমিশন

সর্বশেষ আপডেট ০৯:০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬