ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাউন্ট অ্যাডোরা ও নূরা হেলথের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 10

মাউন্ট অ্যাডোরা ও নূরা হেলথের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রোগীর সুস্থ হয়ে ওঠা এবং হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিরাপদ পরিচর্যা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালের পরিবার পরিচর্যাকারীদের (ফ্যামিলি কেয়ারগিভার) জন্য স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু করতে মাউন্ট অ্যাডোরা হাসপাতাল ও নূরা হেলথ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নূরা হেলথ বাংলাদেশের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

চুক্তির আওতায় মাউন্ট অ্যাডোরা হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিবারের সদস্যদের কাঠামোবদ্ধ স্বাস্থ্য শিক্ষা দিতে পারবেন।

এই কার্যক্রমে রোগীর বিপদচিহ্ন শনাক্ত করা, নিয়মিত ওষুধ সেবন, ক্ষত পরিচর্যা এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাড়িতে রোগীর প্রয়োজনীয় যত্ন নেওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর রোগীর পরিচর্যার বড় দায়িত্ব পরিবারের সদস্যদের ওপরই পড়ে। তাই পরিবার পরিচর্যা বিষয়ক স্বাস্থ্য শিক্ষাকে নিয়মিত চিকিৎসাসেবার অংশ করা গেলে হাসপাতালের বাইরে রোগীর নিরাপদ ও ধারাবাহিক পরিচর্যা নিশ্চিত করা সম্ভব।

মাউন্ট অ্যাডোরা হাসপাতাল, সিলেটের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীর উজ জামান বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পরিবারের কোনো সদস্যই সাধারণত রোগীর প্রধান পরিচর্যাকারী হয়ে ওঠেন। এই অংশীদারত্বের মাধ্যমে পরিবারগুলোকে প্রয়োজনীয় জ্ঞান ও সহায়তা দেওয়া সম্ভব হবে, যাতে হাসপাতালে দেওয়া চিকিৎসা ও পরিচর্যা বাড়িতেও নিরাপদভাবে চালিয়ে নেওয়া যায়।

পাবলিক হেলথ বিশেষজ্ঞ ও নূরা হেলথ বাংলাদেশের মেডিকেল ডিরেক্টর ডা. মাহবুবুর রশীদ বলেন, পারিবারিক পরিচর্যা বিষয়ে যথাযথ স্বাস্থ্য শিক্ষা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকলে পরিবারের সদস্যরা রোগীর বিষয়ে ভালো সিদ্ধান্ত নিতে এবং ধারাবাহিক পরিচর্যা নিশ্চিত করতে পারেন।

নূরা হেলথ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোসনে আরা খন্দকার বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের অবদান অনেক সময় যথাযথ স্বীকৃতি পায় না। এই কর্মসূচির মাধ্যমে পরিবার পরিচর্যা বিষয়ক স্বাস্থ্য শিক্ষাকে নিয়মিত সেবার অংশ করার সুযোগ তৈরি হয়েছে।

কর্মসূচিটি মাউন্ট অ্যাডোরা হাসপাতালের ইনপেশেন্ট ওয়ার্ড ও আউটপেশেন্ট বিভাগে বাস্তবায়ন করা হবে। এর আওতায় নার্সদের পরিচালনায় স্বাস্থ্য শিক্ষা সেশন, বাংলায় মুদ্রিত ও ডিজিটাল স্বাস্থ্য শিক্ষা উপকরণ এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগী ও তাদের পরিবারের জন্য ফোনভিত্তিক ফলোআপ সহায়তা দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাউন্ট অ্যাডোরা ও নূরা হেলথের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সর্বশেষ আপডেট ০৫:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬