ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে উঠতে ব্যর্থ পিংক বাস, সহযোগিতায় পুরুষচালক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 193

ফ্লাইওভারে উঠতে ব্যর্থ পিংক বাস, সহযোগিতায় পুরুষচালক

রাজধানীর শাহজাহানপুরে ফ্লাইওভারে ওঠার সময় বিপাকে পড়েছে নারীদের জন্য চালু করা বিশেষ ‘পিংক বাস’। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে না পেরে নারীচালক বাসটি থামিয়ে দেন। পরে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা এড়াতে এক পুরুষচালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পিংক বাসটির চালক ফাহিমা সানজান ফ্লাইওভারে ওঠার সময় বাসটি ঢাল বেয়ে ওপরে তুলতে পারছিলেন না। একপর্যায়ে তিনি বাসটি থামিয়ে দেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়।

পরিস্থিতি দেখে সড়কে যানজট সৃষ্টি কিংবা দুর্ঘটনার আশঙ্কায় এক পুরুষচালক সহযোগিতায় এগিয়ে আসেন। পরে তিনি চালকের আসনে বসে বাসটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারের ওপর তুলে দেন। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এর আগে চালুর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়ে পিংক বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামার সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিয়ে বলাকা পরিবহনকে জরিমানা করে।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে ‘পিংক বাস’ সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের দোতলা এসব বাসে নারী চালকের পাশাপাশি নারী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

তবে চালুর পরদিনই যাত্রীসংকটে পড়েছে বিশেষ এই বাসসেবা। রাজধানীর অনেক নারী এখনো পিংক বাসের নির্ধারিত রুট সম্পর্কে অবগত নন বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্লাইওভারে উঠতে ব্যর্থ পিংক বাস, সহযোগিতায় পুরুষচালক

সর্বশেষ আপডেট ০৮:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬