ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
  • সর্বশেষ আপডেট ০১:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 132

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশায় পানির মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জজ আলী বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যাওয়ার অভিযোগ ওঠে জজ আলীর বিরুদ্ধে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলীকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মোটর চুরির অভিযোগে স্থানীয়রা জজ আলীকে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোটর চুরির অভিযোগে এলাকাবাসীর মারধরে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০১:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬