ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 15

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নেতা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে চার নেতাকে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তাদের এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্থায়ী কমিটির নতুন সদস্যরা হলেন; রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

দলীয় সূত্রে জানানো হয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এসব নেতার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা কাজে লাগাতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপি আশা করছে, নতুন দায়িত্ব পাওয়া চার নেতা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সুচিন্তিত পরামর্শ দিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে অবদান রাখবেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নেতা

সর্বশেষ আপডেট ০৩:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬