ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের শীর্ষ পদে ফারহান আরিফকে চান তৃণমূল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 146

ছাত্রদলের শীর্ষ পদে ফারহান আরিফকে চান তৃণমূল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে সংগঠনের তৃণমূল পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সংগঠনকে আরও গতিশীল, মেধাভিত্তিক ও আধুনিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফকে কেন্দ্রীয় সভাপতি পদে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ।

সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে ফারহান আরিফকে ঘিরে তৃণমূলে আগ্রহ তৈরি হয়েছে। তাদের মতে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতৃত্বে অভিজ্ঞতার পাশাপাশি মেধা, সৃজনশীলতা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতার সমন্বয় প্রয়োজন।

ভোলার সন্তান ফারহান আরিফের রাজনৈতিক ক্যারিয়ারে আন্দোলন-সংগ্রামের নানা অভিজ্ঞতা রয়েছে বলে তার সমর্থকরা দাবি করেন। তাদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এর আগে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিকবার কারাবরণ এবং মামলা-মোকদ্দমার মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করছেন তারা। বিভিন্ন আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হয়ে আহত হওয়ার ঘটনাও তার রাজনৈতিক পথচলার অংশ বলে দাবি সহযোদ্ধাদের।

বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারহান আরিফ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য এবং শেখ মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

দলীয় গবেষণা ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডেও ফারহান আরিফের সম্পৃক্ততা রয়েছে বলে তার সমর্থকরা উল্লেখ করেন। তাদের মতে, সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি নীতি ও রাজনৈতিক বিষয়ে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্বে তাকে এগিয়ে রাখতে পারে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্ধারণে ত্যাগ, মেধা, যোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের মতে, ফারহান আরিফের মতো তরুণ নেতৃত্ব শীর্ষ পর্যায়ে এলে সংগঠনে নতুন উদ্যম ও সাংগঠনিক গতি তৈরি হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রদলের শীর্ষ পদে ফারহান আরিফকে চান তৃণমূল

সর্বশেষ আপডেট ০৩:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬