ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পেস তোপে ব্যাকফুটে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 60

বাংলাদেশের পেস তোপে অস্ট্রেলিয়া

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছে বাংলাদেশ। দুই সেশন মিলিয়ে আটটি উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে টাইগাররা।

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১৮৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। শুরু থেকেই অজি ব্যাটারদের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন বাংলাদেশের পেসাররা।

টাইগারদের হয়ে বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ। একাই চারটি উইকেট শিকার করেছেন তিনি। তাঁর সঙ্গে ইবাদত হোসাইন ও তাসকিন আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট।

দ্বিতীয় সেশনেও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের পথে যেতে দেয়নি বাংলাদেশ। ফলে শেষ দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়া কতটা রান যোগ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের পেস তোপে ব্যাকফুটে অস্ট্রেলিয়া

সর্বশেষ আপডেট ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬