ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক-মোদির বৈঠকে সমাধান দেখছে ভারত

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 243

তারেক-মোদির বৈঠকে সমাধান দেখছে ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হলে ঢাকা-নয়াদিল্লির মধ্যকার অনেক সমস্যার সমাধান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি একজন জনদরদী মানুষ, আমাদের প্রধানমন্ত্রীও তাই। আমার মনে হয়, যখন দুই নেতা মিলিত হন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে আমার পূর্ণ আস্থা আছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ ঐক্যবদ্ধ আছে এবং অবশ্যই একটি সমাধান বের হবে। আমি এ ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। কোনো নেতিবাচক কিছু দেখছি না, পরিস্থিতি ইতিবাচকই আছে।’

এদিকে বাংলাদেশকে ঘিরে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। ৪ আগস্ট ভারত বিষয়টি নিশ্চিত করে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈশ্বিক সহযোগিতা, বাণিজ্য ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় সম্মেলনে গুরুত্ব পাবে।

বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার ভারত সফরের জন্যও পৃথক দ্বিপাক্ষিক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৭ আগস্ট নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, ব্রিকসের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে প্রচলিত রীতি অনুসরণ করা হয়েছে। অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও একই প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিমসটেকের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ গত বছরের এপ্রিলে দুই বছরের জন্য সংগঠনটির সভাপতির দায়িত্ব নেয়।

এর আগে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২৯ জুলাই সাংবাদিকদের জানিয়েছিলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে।

অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ওই বক্তব্যের পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে ভারতের আমন্ত্রণের বিষয়টি সামনে এলো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক-মোদির বৈঠকে সমাধান দেখছে ভারত

সর্বশেষ আপডেট ০৬:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬