ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তির দাবিতে সমাবেশ, মুহূর্তেই রক্তাক্ত রাজপথ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 105

শান্তির দাবিতে সমাবেশ, মুহূর্তেই রক্তাক্ত রাজপথ

কারও হাতে ছিল সাদা পতাকা, কারও হাতে ব্যানার বা প্ল্যাকার্ড। অনেকের কপালে বাঁধা ছিল সাদা কাপড়ের ফিতা। সবার কণ্ঠে ছিল একটাই দাবি; সহিংসতা বন্ধ হোক, ফিরুক শান্তি।

কিন্তু সেই শান্তির আহ্বানই মুহূর্তের মধ্যে পরিণত হলো মৃত্যু ও আর্তনাদে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে রোববার (২ আগস্ট) অনুষ্ঠিত এক শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই ডজনের বেশি মানুষ।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলা জঙ্গি তৎপরতা ও সহিংসতার অবসান দাবি করে ‘সোয়াত আমান জিরগা’র উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। পুলিশ স্টেশনের সামনে শান্তিপূর্ণভাবে চলা কর্মসূচিতে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ঠিক সেই সময় এক আত্মঘাতী হামলাকারী জনতার ভেতরে ঢুকে নিজেকে বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের পর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া, ধ্বংসস্তূপ ও মানুষের আর্তচিৎকার। ঘটনাস্থল রক্তে ভেসে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে কাবাল হাসপাতাল ও সাইদু শরীফ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ একাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি। তবে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর সন্দেহের কেন্দ্রে রয়েছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যে মানুষগুলো শান্তির প্রত্যাশায় রাজপথে নেমেছিলেন, তাদের অনেকেই ফিরেছেন লাশ হয়ে, আর অনেকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। শান্তির দাবিতে আয়োজিত সেই সমাবেশ আবারও মনে করিয়ে দিল, সহিংসতার ছায়া এখনো কাটেনি পাকিস্তানের অনেক অঞ্চলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শান্তির দাবিতে সমাবেশ, মুহূর্তেই রক্তাক্ত রাজপথ

সর্বশেষ আপডেট ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬