ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের উচ্ছ্বাসে মুখর লিসবন: মাতালেন জেমস ও জায়েদ

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৬:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 215

প্রবাসীদের উচ্ছ্বাসে মুখর লিসবন: মাতালেন জেমস ও জায়েদ

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’। কাজা দো বাংলাদেশ ও নোটিশিয়াস বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কনসার্টে বাংলা গান, নৃত্য ও বিনোদনের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশেই এক সন্ধ্যার জন্য যেন তৈরি হয়েছিল ছোট্ট এক বাংলাদেশ।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত ১২টা পর্যন্ত। প্রায় সাত ঘণ্টাব্যাপী এ আয়োজনে পর্তুগালের বিভিন্ন শহর থেকে দুই হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন। লিসবনের জনপ্রিয় ইনডোর লাইভ মিউজিক ভেন্যু Lisboa ao Vivo (LAV)-এ অনুষ্ঠিত অনুষ্ঠানটি ছিল উপচে পড়া দর্শকে পরিপূর্ণ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলা রক সংগীতের কিংবদন্তি শিল্পী নগর বাউল জেমস। মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করে তিনি দর্শকদের মুগ্ধ করেন। তাঁর গানের সঙ্গে হাজারো দর্শক একসঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে পুরো মিলনমেলাকে উৎসবমুখর করে তোলেন।

এদিকে চিত্রনায়ক ও গায়ক জায়েদ খান তাঁর প্রাণবন্ত উপস্থিতি, দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগ এবং ব্যতিক্রমধর্মী পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেন। তাঁর উপস্থিতিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। জেমস ও জায়েদ খানের যুগল উপস্থিতি প্রবাসীদের জন্য ছিল এক বিশেষ আকর্ষণ।

শুধু মূল শিল্পীরাই নন, অনুষ্ঠানে স্থানীয় ব্যান্ডের শিল্পীরাও সংগীত পরিবেশন করে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন। এছাড়া তরঙ্গ নৃত্য একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানজুড়ে প্রবাসীদের মধ্যে ছিল আনন্দ, আবেগ ও উচ্ছ্বাসের এক অনন্য মেলবন্ধন। প্রিয় শিল্পীদের সরাসরি দেখতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। করতালি, উল্লাস আর সম্মিলিত কণ্ঠে বাংলা গান গাওয়ার মধ্য দিয়ে পুরো ভেন্যুটি যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।

বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক রনি মোহাম্মদ বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জায়েদ খানের একনিষ্ঠ ভক্ত। শুধু তাঁকে দেখার জন্যই অনুষ্ঠানে এসেছেন। সুযোগ পেলে তাঁর সঙ্গে মজার ছলে ‘ডিগবাজি’ দিতেও চান বলে হাস্যরসের সঙ্গে মন্তব্য করেন তিনি।

পর্তুগালে বসবাসরত প্রবাসী ফারুক সিকদার বলেন, “আজ আমার কাজ ছিল, দোকানও খোলা রাখার কথা ছিল। কিন্তু সবকিছু বন্ধ রেখে প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে শুধু এই অনুষ্ঠান দেখতে এসেছি। আমি জায়েদ খানের বড় ভক্ত। তাঁকে কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগছে। একই মঞ্চে জেমসের গান আর জায়েদ খানের পরিবেশনা দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা।”

অনুষ্ঠানে অংশ নেওয়া আরও অনেক প্রবাসী জানান, বিদেশের মাটিতে এমন সাংস্কৃতিক আয়োজন তাদের দেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের প্রত্যাশা করেন তারা।

আয়োজকদের অন্যতম রনি হোসাইন ও রাসেল আহমেদ বলেন, “পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এমন একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দেশের জনপ্রিয় শিল্পীদের প্রবাসে এনে সবাইকে একত্রিত করার সুযোগ তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য, প্রবাসে থেকেও যেন সবাই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকতে পারেন। প্রবাসীদের অভূতপূর্ব সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”

অন্য আয়োজক মোহাম্মদ মাসুম আহমেদ ও ইকবাল হোসেন কাঞ্চন বলেন, “আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতিকে জীবন্ত রাখা। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।”

অনুষ্ঠানটি আবারও প্রমাণ করেছে, ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, বাংলা গান, সংস্কৃতি ও দেশের প্রতি ভালোবাসা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের একই বন্ধনে আবদ্ধ করে রাখে। প্রবাসের মাটিতে এমন আয়োজন শুধু বিনোদনের নয়, বরং দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীদের উচ্ছ্বাসে মুখর লিসবন: মাতালেন জেমস ও জায়েদ

সর্বশেষ আপডেট ০৬:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬