ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 158

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ আজাদ পার্টি।

রোববার (২৬ জুলাই) দলটির পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তের আবেদন জানিয়ে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার দাবি, ওই সময় রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা সত্ত্বেও মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় ভূমিকা পালন করেননি।

হাসিনুর রহমান আরও অভিযোগ করেন, ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম, খুনসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে কোনো প্রকাশ্য প্রতিবাদ দেখা যায়নি। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের যথাযথ তদন্তের স্বার্থেই ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতারা দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, গুম, খুনসহ বিভিন্ন আলোচিত ঘটনার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন। তাদের মতে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা তদন্তের আওতায় আনা প্রয়োজন।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, আন্তর্জাতিক আইনে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ (Superior Responsibility) নীতির আলোকে দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা মূল্যায়নের সুযোগ রয়েছে। সেই বিবেচনায় সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

উল্লেখ্য, এসব অভিযোগ বর্তমানে তদন্ত বা বিচারিক প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ বা তদন্তের নির্দেশ দিয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সর্বশেষ আপডেট ০২:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬