ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুল ইস্যুতে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 99

চাকরিপ্রত্যাশী এক কিশোরীর সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

তবে বহিষ্কারের সিদ্ধান্তসংবলিত চিঠি হাতে এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে এখনো বহিষ্কারের কোনো চিঠি নির্বাচন কমিশনে জমা পড়েনি। চিঠি পাওয়ার পর বিদ্যমান আইন ও বিধান অনুযায়ী কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে একই দিন বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

জামায়াত জানায়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে অবিলম্বে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। গত ২০ জুলাই রাত থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজী নজরুল ইস্যুতে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি

সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬