ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে ঢাকায় সাফ ফুটবল আসর

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 19

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সময়সূচি ও আয়োজক ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আঞ্চলিক আসর এবার বসছে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) অধীনে আয়োজিত এই প্রতিযোগিতায় অঞ্চলের সব সদস্য দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ফুটবলপ্রেমীদের কাছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ হিসেবে পরিচিত এই আসর ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী ২৫ জুলাই ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে দলগুলোর গ্রুপ নির্ধারণের ড্র।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, এবারের আসরের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে তারা আনন্দিত। তার মতে, সাফ চ্যাম্পিয়নশিপ দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার ফুটবলে বিশেষ গুরুত্ব বহন করে আসছে এবং এই প্রতিযোগিতা অঞ্চলের সমর্থকদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে।

বাংলাদেশকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, দেশে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও উন্মাদনা দিন দিন বাড়ছে। তাই বাংলাদেশে এই আসর আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ সফল ও বর্ণাঢ্য একটি টুর্নামেন্ট উপহার দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে দেশের ফুটবলপ্রেমীদের সামনে আবারও আন্তর্জাতিক মানের একটি বড় আসর উপভোগের সুযোগ তৈরি হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নভেম্বরে ঢাকায় সাফ ফুটবল আসর

সর্বশেষ আপডেট ০৬:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬