ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 36

ফাইল ফটো

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত ১০ শ্রমিক। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আজাহার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দগ্ধ শ্রমিকদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকদের ভাষ্য, কারখানায় কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুনে ঝলসে যান তারা।

দগ্ধদের মধ্যে রয়েছেন দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, মোহাম্মদ জাহিদ হোসেন, নূর নবী, মোহাম্মদ আলম, মাহামুদুল হক ও সেলিম উদ্দিন। এছাড়া আহত আরেক শ্রমিক আহসানুল হক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জনের দগ্ধের মাত্রা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

সর্বশেষ আপডেট ০৪:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬