এক ‘ইউনিভার্সাল কার্ডেই’ মিলবে সব সরকারি সেবা
- সর্বশেষ আপডেট ১০:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 13
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন সরকারি সেবার কার্ড একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য নির্ধারিত বিভিন্ন আর্থিক সহায়তা ও সেবা সহজে পৌঁছে দিতে সরকার ধাপে ধাপে কাজ শুরু করেছে। এসব সেবার জন্য ব্যবহৃত আলাদা আলাদা কার্ড ভবিষ্যতে একটি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড কিংবা ইমাম-মুয়াজ্জেমদের সম্মানী প্রদানের কার্ড—সবকিছু পর্যায়ক্রমে ‘ইউনিভার্সাল কার্ড’-এর মধ্যে নিয়ে আসা হবে।
তারেক রহমান বলেন, রাষ্ট্র নাগরিকদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ও রাষ্ট্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। নাগরিকদের দেওয়া এসব সুবিধা কোনো দয়া নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্বের অংশ।




































