শিরোনাম
পিয়েল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ০৫:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 73
নীলফামারীর জলঢাকায় কলেজ শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজার মোড়ে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নিহতের স্বজন, সহপাঠীসহ কয়েকশ মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ২৭ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত ১০ জুন জমি-সংক্রান্ত বিরোধের জেরে জলঢাকার পূর্ব শিমুলবাড়ী গ্রামে হামলায় নিহত হন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল।




































