ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 15

বর্ষা মৌসুম শেষে চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্ষা মৌসুম শেষে ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে নির্বাচন শুরু হতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে কিছু ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে।

ডা. জাহেদ বলেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা বলতে নির্বাচন শুরুর পরবর্তী এক বছরের সময়কে বোঝানো হয়েছে। কারণ স্থানীয় সরকারের বিভিন্ন স্তর রয়েছে এবং বিশেষ করে ইউনিয়ন পরিষদের সংখ্যা অনেক বেশি।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—সব মিলিয়ে দেশব্যাপী নির্বাচন সম্পন্ন করতে সময় লাগবে। সে কারণে নির্বাচন যদি ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হয়, তাহলে ২০২৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বা ২০২৭ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

সর্বশেষ আপডেট ০৩:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬