ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 152

২০১০ সালে লর্ডসে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

২০১০ সালের পর ২০২৭ সালে ইংল্যান্ডে আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে প্রায় ১৭ বছরের গ্যাপ। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে এ টেস্ট ম্যাচটি আগামী বছরের মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাচের সম্ভাব্য সময় জানা গেলেও ভেন্যুর বিষয়টি এখনও ষ্পষ্ট নয়। এটি নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের ওপর। ধারণা করা হচ্ছে, লডর্স বা ওভালেই একমাত্র টেস্টটি আয়োজন করা হতে পারে।

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এরপর টেস্টের ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে দলটি। মে মাসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড।

ইংল্যান্ডের মাটিতে ২০১০ সালে দুই ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। সাকিব আল হাসান সেই টেস্টে ফাইফার পেয়েছিলেন। তবে মজার বিষয় হলো, সেই স্কোয়াডে থাকা মুশফিকুর রহিমই শুধু টেস্ট দলে খেলছেন বর্তমানে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৬:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬