ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 27

পুত্রাজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধের কথা জানান।

যৌথ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন যে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন। এর পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং সম্ভব হলে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের পুনরায় নিয়োগের বিষয়গুলোও তিনি বৈঠকে উত্থাপন করেছেন বলে জানান। কর্মসংস্থানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী মূল্যের হয় এবং কর্মীদের অভিবাসন ব্যয় যেন কম হয়, সেই বিষয়ে দুই দেশই একমত পোষণ করেছে।

এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ আসিয়ানের (ASEAN) সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা চায় এবং এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক সুসংহত অর্থনৈতিক অংশীদারত্বে যোগ দিতে আগ্রহী।

বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম session বা অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর আগে সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ

সর্বশেষ আপডেট ০১:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬