শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে দুই ইউনিয়নের নাম

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 173
বগুড়ার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে। নাম চূড়ান্ত হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর দুই সন্তানের নামের সঙ্গে আংশিক মিল রয়েছে—এমন আলোচনা ও সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে ভুল ব্যাখ্যা ও অপপ্রচারের সুযোগ এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের অনুরোধও জানান তিনি।
































