ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজারে আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা: নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 24

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রধান ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর’-এ এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে রাজধানী নিয়ামেতে অবস্থিত এই বিমানবন্দরে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১১ জন সেনাসদস্য ও ২ জন বেসামরিক নাগরিকসহ মোট ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২২ জন হামলাকারীও নিহত হয়েছে। আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী ‘জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন’ (জেএনআইএম) এই হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই বিমানবন্দর এলাকা বিকট বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে। আকস্মিক এই হামলায় পুরো রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নাইজারের নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে সকাল গড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযানকালে ৪ জন হামলাকারী আহত হয়েছে এবং ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, গ্রেনেড ও বিস্ফোরকসহ হাজার হাজার রাউন্ড গুলি জব্দ করা হয়।

হামলার পর বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় নাইজার সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। উল্লেখ্য, বিগত পাঁচ মাসের মধ্যে এই বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে গত জানুয়ারি মাসেও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এখানে হামলা চালিয়েছিল। দিন দিন বৃদ্ধি পাওয়া এই জঙ্গি তৎপরতা দমন করাই এখন নাইজারের সামরিক সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাইজারে আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা: নিহত ৩৫

সর্বশেষ আপডেট ১০:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬