ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল অর্থের পাহাড়

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 248

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

মাত্র এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানত প্রায় ৪১ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’ (এসএনবি) প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যেখানে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল ৮ হাজার ৮৩৪ কোটি টাকা (৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ), তা ২০২৫ সাল শেষে এক লাফে ১২ হাজার ৭৬৩ কোটি টাকায় (৮৩ কোটি ৪২ লাখ সুইস ফ্রাঁ) গিয়ে ঠেকেছে। অর্থাৎ, এক বছরেই আমানত বেড়েছে ৩ হাজার ৯২৯ কোটি টাকা, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

প্রতিবেদনের বিশদ বিশ্লেষণে দেখা যায়, এই আমানতের সিংহভাগ বা প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশই বিভিন্ন বাংলাদেশি ব্যাংকের রাষ্ট্রীয় বা বাণিজ্যিক সম্পদ। ব্যাংকিং খাতের বিশেষজ্ঞদের মতে, এটি মূলত আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের স্বাভাবিক অংশ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, ব্যাংকগুলো ভালো মুনাফা ও রিটার্নের উদ্দেশ্যে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করে থাকে, তাই এটিকে সরাসরি অবৈধ বা ‘কালো টাকা’ বলা যাবে না। অন্যদিকে, বাংলাদেশিদের ব্যক্তিগত হিসাবের আমানত প্রায় ১০ শতাংশ কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে নেমে এসেছে।

বিশ্বব্যাপী অর্থ পাচার ও কর ফাঁকি রোধে সুইস ব্যাংকগুলো বর্তমানে ‘অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন’ (এএইওআই) ব্যবস্থার আওতায় বিশ্বের ১০১টি দেশের সাথে তথ্য আদান-প্রদান করছে। তবে প্রতিবেশী ভারত ও পাকিস্তান এই স্বচ্ছতা প্রক্রিয়ায় যুক্ত হলেও বাংলাদেশ এখনো এতে অংশ নেয়নি। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই সুইস ব্যাংকে দ্বিতীয় সর্বোচ্চ আমানতকারী দেশ হিসেবে অবস্থান করছে। তথ্য আদান-প্রদানের অভাবের কারণে বিদেশে বাংলাদেশিদের প্রকৃত সম্পদের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল অর্থের পাহাড়

সর্বশেষ আপডেট ০৯:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬