১০০ উপজেলায় স্কুল-কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন

- সর্বশেষ আপডেট ০৫:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 219
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগটি অন্যতম।
আরও পড়তে পারেন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর অর্থায়নে সরকারি তহবিল থেকে প্রায় ৪ হাজার ৫৩৬ কোটি টাকা এবং বাকি অংশ প্রকল্প ঋণ থেকে জোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন পায়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগ হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন “১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত)” প্রকল্প। এর মাধ্যমে দেশের নির্দিষ্ট উপজেলাগুলোতে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ফেনীর মুহুরী–কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসন, করতোয়া নদী উন্নয়ন এবং কুষ্টিয়ার পদ্মা নদী ভাঙন রোধ সংক্রান্ত তিনটি পৃথক প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো সহায়তা প্রকল্পও তালিকায় রয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূর্বে অনুমোদিত আরও কয়েকটি ছোট প্রকল্প সম্পর্কেও বৈঠকে অবহিত করা হয়।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965






























