ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৭০ নতুন স্কুল-কলেজ স্থাপনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 15

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ৬৭০টি নতুন স্কুল, কলেজ ও ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় তিনি এই তথ্য জানান।

রোববার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে ইউনিসেফ আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে সারাদেশে নতুন করে ৬৭০টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ চলছে। তাঁর মতে, এটি দেশের শিক্ষা খাতে একটি বড় কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।

নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, বিভিন্ন পরিসংখ্যানে কিছু ভিন্ন চিত্র দেখা গেলেও গ্রামীণ এলাকায় মেয়েদের উপস্থিতি অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে বেশি। তিনি উল্লেখ করেন, অতীতে ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচির মাধ্যমে এই অগ্রযাত্রার সূচনা হয়েছিল, যা পরে উপবৃত্তি ও নগদ সহায়তায় রূপ নেয়। সময়ের সঙ্গে এই সহায়তা উচ্চমাধ্যমিক পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এবং ধীরে ধীরে ডিগ্রি পর্যায়েও বিস্তৃত হচ্ছে। ভবিষ্যতে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই এ ধরনের সহায়তা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

বাল্যবিয়ে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং অনেক ক্ষেত্রে গোপনে ঘটছে। তবে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ১৮ বছরের নিচে বিয়ে হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

মাদরাসা শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, এই ধারার শিক্ষায় ধীরে ধীরে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে।

‘বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ)’ বিষয়ক ভ্যালিডেশন ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ বিভিন্ন শিক্ষাবিদ ও ইউনিসেফের কর্মকর্তারা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৬৭০ নতুন স্কুল-কলেজ স্থাপনের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬