ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের গানে আবারও নোরা, ভাইরাল ‘সির সির’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 26

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গানটিতে পারফর্ম ও কণ্ঠ দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের অফিসিয়াল সংগীতের অংশ হলেন নোরা ফাতেহি।

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক ‘সির সির’।

গানটিতে নোরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফরাসি শিল্পী ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক সঞ্জয়। প্রকাশের পরপরই গানটি নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের অফিসিয়াল গানেও অংশ নিয়েছিলেন নোরা। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের অফিসিয়াল সংগীতের সঙ্গে যুক্ত হওয়ার বিরল অর্জন যোগ হলো তার ঝুলিতে।

নোরা জানিয়েছেন, ‘সির সির’ গানের মাধ্যমে তিনি তার মরোক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারতের প্রতি ভালোবাসাও তুলে ধরেছেন। তিনি বলেন, যে দেশ তাকে পরিচিতি দিয়েছে, সেই ভারতকে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে পেরে তিনি গর্বিত।

এছাড়া গানটির কোরিওগ্রাফার, ব্যাকআপ নৃত্যশিল্পী ও স্টাইলিং দলের সদস্যরাও ছিলেন ভারতীয়। বিষয়টি এই আন্তর্জাতিক প্রকল্পকে তার কাছে আরও বিশেষ করে তুলেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ ‘সির সির’। প্রাণবন্ত সুর ও আকর্ষণীয় নৃত্যনির্দেশনায় সাজানো গানটি ইতোমধ্যে রিলস ও শর্ট ভিডিওতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপের গানে আবারও নোরা, ভাইরাল ‘সির সির’

সর্বশেষ আপডেট ০৯:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬