ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থিতিশীলতায় ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 94

দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০২৪ সালের সংকটময় সময়ে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে, যা জাতি স্মরণ রাখবে।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দীর্ঘ ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার। পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্থিতিশীলতায় ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: সেনাপ্রধান

সর্বশেষ আপডেট ০৩:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬