ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 41

নীলফামারীতে গাছের ডাল পড়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সৈয়দপুর–চিলাহাটি রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকালে ঘটে যাওয়া এ ঘটনায় খুলনা মেইল এক্সপ্রেসের চলাচলও ব্যাহত হয়।

নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল পড়ে খুলনাগামী চিলাহাটি এক্সপ্রেস (খুলনা মেইল/রকেট) ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল আনুমানিক ৮টার দিকে খয়রাতনগর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চিলাহাটি থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রেনটি নীলফামারী স্টেশনে যাত্রাবিরতির পর পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। পথে খয়রাতনগর এলাকার কাছে পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা একটি গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পরই সৈয়দপুর থেকে চিলাহাটি, নীলফামারী ও ডোমার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি খুলনাগামী রূপসা এক্সপ্রেসের যাত্রাও চিলাহাটি, নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়। পরে ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। বিকেলের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ আপডেট ০৫:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬