ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 30

চলতি বছর বাংলাদেশ থেকে ধাপে ধাপে ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি বড় ট্যাক্সি কোম্পানি। সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল থেকেই।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার চালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ পরিকল্পনার কথা জানায় কোম্পানিটির প্রতিনিধিদল।

প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যাদের মধ্যে বড় অংশই বাংলাদেশি। তাদের ভাষায়, বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা তাদের নিয়োগনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও ড্রাইভিং পেশায় সফলভাবে কাজ করছেন বলে তারা উল্লেখ করেন।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সোমবার (১৮ মে) থেকে সাক্ষাৎকারের মাধ্যমে নতুন চালক নির্বাচন শুরু হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০০ জনসহ চলতি বছরে মোট ৬ হাজার ড্রাইভার নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বিদেশে বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও আহ্বান জানান, প্রশিক্ষণ চলাকালীন সময়েও কর্মীদের জন্য যেন বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শুধু ড্রাইভার নয়, ডাক্তার ও নার্সসহ বিভিন্ন পেশাজীবী নিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও অনুরোধ করেন তিনি।

সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে বাংলাদেশি ড্রাইভারদের এখনো বড় অঙ্কের খরচ বহন করতে হয়, যা অনেক শ্রমজীবী মানুষের জন্য চাপ সৃষ্টি করে। তাই অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

সর্বশেষ আপডেট ০৪:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬