ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 36

নবম পে স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে সরকারি কর্মচারীরা এবার রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এই কর্মসূচির কথা জানায়। সংগঠনের নেতারা জানান, সেদিনের কর্মসূচি থেকেই দাবি পূরণ না হলে ধারাবাহিক ও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।

নেতারা অভিযোগ করেন, নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে বছরের পর বছর অপেক্ষা করলেও বাস্তব কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ও চাপ বাড়ছে।

লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, গত ১১ বছর ধরে কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত। এই সময়ে মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছালেও ২০১৫ সালের বেতন কাঠামোতেই এখনো চলতে হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। দ্রুত গেজেট প্রকাশ করে সমস্যা সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপও দাবি করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবম পে স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৬:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬