ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের টাকার অপচয় নয়, দ্রুত প্রকল্প শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 132

চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের অধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত প্রকল্প অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। তাই জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।

মন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্প জনগণের স্বার্থে নেওয়া হয় এবং তা জনগণের টাকাতেই বাস্তবায়িত হয়। এজন্য প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয়ও যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে। তবে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আধুনিক ও টেকসই পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণের টাকার অপচয় নয়, দ্রুত প্রকল্প শেষের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৮:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬