ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৩৪

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 169

ম্যাচে ফিরল বাংলাদেশ

তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। দিন শেষের সময় আলোকস্বল্পতার কারণে আর খেলা হয়নি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে, ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ৩৪ রানে।

এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। শেষ দিকে দ্রুত ৫ উইকেট হারিয়ে বড় স্কোর গড়তে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন মেহেদী হাসান মিরাজ, নেন ৫ উইকেট— যা তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট শিকার। এছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট, নাহিদা রানা পান ১টি উইকেট।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪১৩ রানে। সেখানে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত, আর ফিফটি তুলে নেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমসহ কয়েকজন ব্যাটার।

ম্যাচ এখন পুরোপুরি জমে উঠেছে, শেষ দিকে বাড়তি চাপ নিয়ে এগোবে দুই দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৩৪

সর্বশেষ আপডেট ০৬:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬