ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের
- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 112
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক, নৌ ও রেলপথে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শেখ রবিউল আলম বলেন, ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে পরিবহন ব্যবস্থাপনায় সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, ঈদের আগে কোনো ফিটনেসবিহীন বা অনুমোদন ছাড়া নৌযান চলতে দেওয়া হবে না। এ বিষয়ে নৌপুলিশকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো গেলে নৌপথে দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।




































