ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নতুন ৪ থানা, বাড়ছে পুলিশ ফাঁড়ি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 27

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা জোরদার ও জনসেবা বাড়াতে নতুন চারটি থানা এবং একাধিক পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, অপরাধপ্রবণ ও জনবহুল এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়েই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীতে পুলিশের উপস্থিতি বাড়াতে ধারাবাহিকভাবে নতুন ক্যাম্প ও ফাঁড়ি চালু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, গত সপ্তাহে কারওয়ান বাজারে একটি পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। মূলত চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে খিলক্ষেতে নতুন ফাঁড়ি চালুর পর আরও কয়েকটি এলাকায় ফাঁড়ি স্থাপনের কাজ এগিয়ে চলছে।

ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরের বেরিবাঁধ হাউজিং এলাকায় জায়গা পাওয়া গেলে সেখানে নতুন ক্যাম্প করা হবে। এছাড়া বাড্ডা থেকে দূরের বেরাইদ এলাকায়, গেন্ডারিয়া-ওয়ারীর ঘুন্টিগড় এলাকাসহ বিভিন্ন স্থানে নতুন ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে অনুমোদিত কিছু ফাঁড়িকে পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘ সময় পুলিশকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এখন পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবাকেই অগ্রাধিকার দিচ্ছে। দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

পুলিশ সদস্যদের আবাসন বাড়ানোর বিষয়েও বিস্তারিত তুলে ধরেন মো. সরওয়ার। জানান, গত কয়েক মাসে প্রায় আট হাজার সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নীলক্ষেত, ডেমরা, মিরপুর, পূর্বাচল ও দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকায় নতুন ব্যারাক, পুলিশ লাইনস ও অফিস স্থাপনের কাজ চলছে।

রাজধানীতে নতুন থানা স্থাপনের পরিকল্পনার বিষয়ে তিনি জানান, রায়েরবাজারে নতুন একটি থানার প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে। পাশাপাশি মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের অংশ নিয়ে আরও একটি থানা গঠনের চিন্তা চলছে। ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের কিছু অংশ নিয়ে ‘বসুন্ধরা থানা’ নামে নতুন আরেকটি থানা গঠনের উদ্যোগও রয়েছে।

খিলগাঁও এলাকায় আরও একটি থানার প্রস্তাব রয়েছে বলেও জানান তিনি। এছাড়া পূর্বাচল ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এলে সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ট্রাফিক বিভাগ, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইনস স্থাপনের জন্য প্রায় ছয় হাজার সদস্যের জনবল চাহিদার কথাও তুলে ধরেন ডিএমপি কমিশনার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে নতুন ৪ থানা, বাড়ছে পুলিশ ফাঁড়ি

সর্বশেষ আপডেট ০৮:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬