ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াকফ প্রশাসকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 19

ওয়াকফ প্রশাসকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশ ওয়াকফের প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদের মধ্যে ওয়াকফ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ওয়াকফ প্রশাসনের কার্যক্রম, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট নানা দিক নিয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

সরকারি সূত্রে জানা গেছে, ধর্মীয় ও জনকল্যাণমূলক কার্যক্রমে ওয়াকফ সম্পদের কার্যকর ব্যবস্থাপনা এবং উন্নয়ন নিয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওয়াকফ প্রশাসকের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সর্বশেষ আপডেট ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬