ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্ত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 17

সাবেক ডিআইজি আবদুল জলিল। (ফাইল ফটো)

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের আলোচিত সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হতে চেয়েছেন। একইসঙ্গে তিনি জামিন চেয়ে আবেদন করেছেন, যা নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী হায়দার জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

মামলার নথি অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডের সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ মার্চ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবদুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনি এই মামলার দ্বিতীয় আসামি।

ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মণ্ডল দীর্ঘদিন পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া শাপলা চত্বরের ঘটনায় ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং পরবর্তীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং তার রাজসাক্ষী হওয়ার আবেদন ও জামিন বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাপলা চত্ত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি

সর্বশেষ আপডেট ০১:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬