ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মব জনগণের প্রতিক্রিয়া: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 20

“মব” কোনো পরিকল্পিত বা বিস্তৃত অপরাধ নয়—এটি মূলত জনমানুষের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজামান। একই সঙ্গে এসব ঘটনায় বিচার সাধারণ আইনের আওতায় হবে বলেও জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী মো. আসাদুজামান “মব” নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। তার মতে, এই ধরনের ঘটনাকে পরিকল্পিত বা বিস্তৃত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি জনসাধারণের প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ।

সোমবার (৪ মে) বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সেখানে ৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন ‘মব’ ঘটনার বিচার প্রসঙ্গে প্রশ্ন তোলা হলে মন্ত্রী বলেন, এসব ঘটনা সাধারণ অপরাধ আইনের আওতায় বিবেচিত হবে।

তার ভাষায়, “মব কোনো সিস্টেমেটিক বা ওয়াইডস্প্রেড ঘটনা নয়, এটি জনগণের প্রতিক্রিয়া। এটি যদি সাধারণ অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে সেটি সাধারণ আইনেই দেখা হবে।” একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, এ ধরনের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের কাঠামোতে টানলে অতীতের স্বাধীনতা আন্দোলন বা গণঅভ্যুত্থান সম্পর্কেও বিতর্ক তৈরি হতে পারে।

বৈঠকের প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে আলোচনা হয়েছে। বিচার প্রক্রিয়া ও বিভিন্ন আইনি সংস্কার নিয়েও কথা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নে বাজেট অধিবেশন এবং বিভিন্ন অধ্যাদেশ সংসদে তোলার সময়সূচি নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, কিছু আইন বাজেট অধিবেশনে না উঠলে পরবর্তী অধিবেশনে আনা হবে। একই সঙ্গে মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের বিষয়ে ১৭ মে পরামর্শ সভা ডাকা হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী সংক্ষিপ্তভাবে বলেন, বিষয়টি সরকার বিবেচনায় রাখছে। তবে এ নিয়ে অতিরঞ্জিত ব্যাখ্যা না টানারও ইঙ্গিত দেন তিনি। এক পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে হালকা সুরে তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি চান, কালকেই সব পাস করে দিই?”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মব জনগণের প্রতিক্রিয়া: আইনমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬