সারজিস আলমকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৯:১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 103
অসুস্থতার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
শুক্রবার (১ মে) বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সারজিস আলমের বাসায় যান। তার সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
সাক্ষাতে তারা সারজিস আলমের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন এবং চিকিৎসা-পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। জামায়াত আমির এ সময় তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সারজিস আলম। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।



































