ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ‘জামায়াত’ ও ‘ফজা পাগলা’ ইস্যুতে উত্তপ্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 14

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, বিরোধী দলের অনেকেই তাকে ‘ফজা পাগলা’ বলে ডাকেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন, যা ঘিরে সংসদে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ্য করে দেওয়া এ মন্তব্যে বিরোধী সদস্যরা হট্টগোল শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি শান্ত করেন।

হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, কেউ যদি মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য হয়ে জামায়াত করে, তাহলে তা ‘ডাবল অপরাধ’ হিসেবে দেখা উচিত। একই সঙ্গে মুক্তিযুদ্ধের গুরুত্ব খাটো করার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

আলোচনার সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং নিজের ওপর হামলার চেষ্টার কথাও উল্লেখ করেন। দাবি করেন, একসময় তার বাসার সামনে মব জড়ো হয়েছিল, পরে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতিতে তিনি রক্ষা পান।

বক্তব্যে আবেগী সুরও শোনা যায় তার কণ্ঠে। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদ ‘জামায়াত’ ও ‘ফজা পাগলা’ ইস্যুতে উত্তপ্ত

সর্বশেষ আপডেট ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬