ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা নিয়ে ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 8

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রদান কার্যক্রমে শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল), জাতীয় সংসদে কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংসদে প্রশ্ন ছিল—ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক, ভিসা কার্যক্রমের অবস্থা এবং তা সহজ করতে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ভিসা ইস্যু গুরুত্ব পেয়েছে এবং বিষয়টি নিয়ে ফলপ্রসূ কথা হয়েছে।

তিনি জানান, তার ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে অনুরোধ জানানো হয়।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পর্ককে সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে চায়। সেই প্রেক্ষাপটে ভিসা ব্যবস্থায় অচিরেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় ভিসা নিয়ে ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৬:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬