ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  • সর্বশেষ আপডেট ১২:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 165

প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া এই বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটটির মেরামত কাজ সম্পন্ন করে আবার চালু করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, বয়লার পাইপ মেরামত করে বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে চালু করা হয়। বর্তমানে ওই ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আবু বক্কর সিদ্দিক জানান, ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যাওয়ায় বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালুর জন্য দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ইউনিটটি চালু করা হয়।

তিনি জানান, বন্ধ থাকা ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটটি আগামী মে মাসের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটটি কবে চালু করা সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

সর্বশেষ আপডেট ১২:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬