ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক বিভাগে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 23

ডাক বিভাগকে আধুনিক ও ডিজিটাল সেবায় রূপান্তরের অংশ হিসেবে সারা দেশে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করা হয়েছে। চিলিং চেম্বার সুবিধাসহ এসব কেন্দ্র ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়েছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিষয়টি জানানো হয়।

প্রকল্পের মাধ্যমে পচনশীল পণ্য পরিবহনের জন্য এক হাজার থার্মাল বক্স সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আধুনিক ডোমেস্টিক মেইল মনিটরিং সফটওয়্যার ব্যবহার করে গ্রাহকরা চিঠিপত্র, পার্সেল ও ই-কমার্স পণ্য অনলাইনে ট্র্যাক করতে পারছেন। সফটওয়্যারটির উন্নয়ন ও টেকসই ব্যবহারের জন্য নতুন প্রকল্পও নেওয়া হয়েছে।

ডাক সেবার মান বাড়াতে সারাদেশে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ডাকঘর সংস্কার ও পুনর্নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে শতাধিক ডাকঘর নির্মাণ, মেরামত ও সম্প্রসারণ করা হয়েছে এবং আরও ৩৯টি ভবনের কাজ চলমান রয়েছে। নাগরিক পর্যায়ে ডাকসেবা সহজ করতে নতুন উন্নয়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

ডাক বিভাগকে সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্যে অটোমেটেড মেইল প্রসেসিং সেন্টার স্থাপনের সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং এর ভিত্তিতে নতুন ডিজিটাল রূপান্তর প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়নের উদ্যোগও চলছে।

নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে চট্টগ্রাম সার্কেলের ডাকঘরগুলোতে সীমানা প্রাচীর নির্মাণ ও সম্প্রসারণের প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ডাকঘর পুনর্নির্মাণের জন্যও আলাদা প্রকল্প প্রস্তুত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডাক বিভাগে ১৪টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ

সর্বশেষ আপডেট ০৭:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬