ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শান্তি আলোচনা

পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 25

দ্বিতীয় পর্যায়ের শান্তি আলোচনার অংশ হিসেবে পাকিস্তান যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ভ্যান্স পাকিস্তান সফর করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের তিনজন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদেন বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সকালের মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে জেডি ভ্যান্স রওনা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রথম দিকে দিকে দুটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার সকালে রওনা করবেন। তবে অন্য একটি সূত্রের মতে, ভ্যান্স সোমবার রাতেও রওনা হতে পারেন। ওয়াশিংটন থেকে ইসলামাবাদের সরাসরি ফ্লাইটের সময় প্রায় ১৪ ঘণ্টা।

ইরানের পক্ষ থেকে বৈঠকের অনুমোদন দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছে অ্যাক্সিওস। ইরানের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেওয়ার জন্য সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির পক্ষ থেকে অনুমোদন পেয়েছে। তবে ইরান এখনও দ্বিতীয় দফার এই শান্তি আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি জনসমক্ষে নিশ্চিত করেনি।

জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফরের বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়নও।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শান্তি আলোচনা

পাকিস্তান যাচ্ছেন জেডি ভ্যান্স

সর্বশেষ আপডেট ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬