ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, নতুন করে যুদ্ধের সূচনা
- সর্বশেষ আপডেট ০৩:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 31
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও সংঘর্ষে জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান। ওমান সাগরে একের পর এক পাল্টাপাল্টি হামলার ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পরই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, মার্কিন বাহিনী প্রথমে ওই বাণিজ্যিক জাহাজে গুলি চালায়, যার পরপরই যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ইরানি বাহিনী কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজের দিকে ড্রোন পাঠায়। তবে ঠিক কতটি ড্রোন ব্যবহার করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়ে স্পষ্ট তথ্য এখনো সামনে আসেনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া এই উত্তেজনা কোন দিকে গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
যুদ্ধবিরতির শেষ প্রান্তে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


































