নতুন বছরে তরুণ সাংবাদিকদের প্রত্যাশা

- সর্বশেষ আপডেট ০৪:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 65
আজ পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম মাস।এরই মাধ্যমে শুরু হলো বাংলা নতুন বছর(১৪৩৩ বঙ্গাব্দ)।আর এই নতুন বছর নিয়ে প্রত্যাশা ব্যাক্ত করেছেন তরুণ একদল সংবাদকর্মী।
তাদের প্রত্যাশার মাঝে ফুটে উঠেছে আগামীতে কি ধরনের দেশ চায় তারা,সংবাদ মাধ্যমের স্বচ্ছতা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়।
প্রত্যাশা ব্যাক্তকালে বাংলা অ্যাফেয়ার্স এর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মোঃ আশিকুল ইসলাম বলেন, নতুন বছরে আমরা একটা বৈষম্যহীন শান্তিপূর্ণ দেশ দেখতে চাই। পিছনে যা হয়েছে তা সব ভুলে গিয়ে দল,মত নির্বিশেষে সবাই মিলে একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রত্যাশা নতুন বছরে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও জুলাই আন্দোলনের আশা আকাঙ্খার সমন্বয়ে গঠিত এক শান্তির দেশ।আমি চাই সংবাদ মাধ্যমের স্বাধীনতা যেখানে সাংবাদ কর্মীরা নির্ভয়ে সত্যটা তুলে ধরতে পারবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আজকের বাংলার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃরাব্বি বলেন,নতুন বছর আমাদের জন্য নতুন আশা ও অঙ্গীকার নিয়ে আসে। একজন তরুণ সাংবাদিক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠতার পথে থাকা আমাদের প্রধান দায়িত্ব। বর্তমানে এআই-নির্ভর গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাই আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থের মাধ্যম নয়, বরং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসী প্ল্যাটফর্ম। গুজব নয়, সত্যই হোক আমাদের পথচলার মূল ভিত্তি।
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আর এক সদস্য ও এডুকেশন টাইমস এর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফখরুল ইসলাম ফাহাদ বলেন,নতুন বছরে একজন তরুণ সাংবাদিক হিসেবে আমার প্রত্যাশা সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা।
“ভুয়া তথ্যের এই সময়ে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়িয়ে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা এবং সবসময় সত্য ও মানুষের পক্ষে থাকা, এই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই।”
সোনালী দেশ পত্রিকার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন,আমাদের মতো তরুণ সাংবাদিকদের প্রধান প্রত্যাশা হলো এমন একটি পরিবেশ যেখানে তথ্যর অবাধ প্রবাহ ও বস্তুনিষ্ঠ তথ্য নিশ্চিত থাকতে হবে।
ম্যালইনফরমেশন,ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন এর ভিড়ে সব সময় বস্তুনিষ্ঠ ও যুগোপযোগি সত্য তথ্য মানুষের কাছে তুলে ধরতে হবে।
এখন সময় মোবাইল জার্নালিজম এবং ডেটা জার্নালিজমের, যেখানে আগে অনেক ভারি ভরি যন্ত্রণাং বহন করতে হতো সাংবাদিকদের নিউজ কভার করার জন্য, সেখানে এখন একটা স্মার্টফোন থাকলেই সংবাদ সংগ্রহ, ভেরিফাই, সংশোধন এবং প্রচার করা যায়।এজন্য নতুন বছরে সাংবাদিকতা হোক সত্য ও উৎস নির্ভর।
































