ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 137

ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রকে অবরোধ নীতিতে শিথিলতার আহ্বান জানিয়েছে সৌদি আরব। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি জটিল হলে গুরুত্বপূর্ণ নৌপথগুলো ঝুঁকিতে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের আশঙ্কা, এই নীতি অব্যাহত থাকলে উত্তেজনা আরও বাড়তে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে আঞ্চলিক স্থিতাবস্থা ইতোমধ্যে নড়বড়ে হয়ে উঠেছে।

সৌদি কর্মকর্তারা মনে করছেন, ইরানের বন্দর অবরোধ করা হলে তেহরান পাল্টা পদক্ষেপ নিতে পারে। এতে হরমুজ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঘটার ঝুঁকি তৈরি হবে।

বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ হয়ে গেলে লোহিত সাগর হয়ে তেল পরিবহন বড় ধরনের বাধার মুখে পড়তে পারে। এটি সৌদি আরবের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিকল্প রুট ব্যবহার করে তেল রপ্তানি চালু রেখেছে রিয়াদ। তবে তাদের আশঙ্কা, নৌপথগুলো একের পর এক অচল হয়ে পড়লে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

সর্বশেষ আপডেট ০৪:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬