ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলে আতঙ্ক নয়, সরবরাহ স্বাভাবিক: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 88

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু উদ্বেগ তৈরি হলেও অন্তত জুন পর্যন্ত জ্বালানি সংকটের শঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, তেল নিয়ে জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার কোনো ভিত্তি নেই। বর্তমানে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং মজুত পরিস্থিতিও সন্তোষজনক। পুরো পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সরকার তেলের দাম বাড়ায়নি; বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে সরবরাহ বজায় রাখা হচ্ছে। এই খাতে জুন পর্যন্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে না পড়ে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, আগামী ২০ তারিখে সফরের সম্ভাবনা রয়েছে, যদিও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এ সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হতে পারে।

সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সব উন্নয়ন কার্যক্রম একা সরকারের পক্ষে সম্ভব নয়। মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে।

বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তেলে আতঙ্ক নয়, সরবরাহ স্বাভাবিক: প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬