ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধ কোটি টাকার জাল নোটসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 174

ঢাকার গুলশাল থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ গাজীপুরের যুবলীগ নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১২ এপ্রিল) বিকালে তাদেরকে গুলশান থানার ৩৬ নম্বর রোডের ১১/এ নম্বর বাসার সামনে থেকে আটক করা হয়। এ সময় জাল টাকা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

পুলিশ জানায়, মিরপুর এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে জাল টাকা নিয়ে গুলশানে আসেন আবু হানিফ ও আশিক। অন্যদিকে রেজাউল শেখ আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং জাল টাকা সহ হাতেনাতে তাদের আটক করা হয়।

পুলিশ আরও জানায়, এ সময় তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগে রাখা ১ হাজার টাকার ৫০টি বান্ডেলে মোট ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল নোট বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অর্ধ কোটি টাকার জাল নোটসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬