ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘উপযুক্ত সময়ে’ আবারো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 184

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন হলে ‘উপযুক্ত সময়ে’ ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণাও দেন তিনি।

রোববার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান শেষ পর্যন্ত আলোচনায় ফিরবে এবং যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে। তাঁর ভাষায়, তেহরানের হাতে কার্যত কোনো কৌশলগত সুবিধা নেই এবং চাপের মুখেই তারা আবার আলোচনার টেবিলে আসবে।

পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরও কঠোর অবস্থান নেন। সেখানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যবস্থা’ নেওয়া হতে পারে।

তিনি দাবি করেন, তার পূর্ববর্তী কঠোর বক্তব্যই ইরানকে আলোচনায় বসতে বাধ্য করেছে। একই সঙ্গে তিনি বলেন, একটি রাষ্ট্রকে ধ্বংসের সম্ভাবনার কথা বলাই তাদের সিদ্ধান্ত বদলাতে প্রভাব ফেলেছে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ওই ব্যর্থ আলোচনার পরই ট্রাম্প নতুন করে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে স্বল্প সময়ের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষতি করতে পারে।

হরমুজ প্রণালি প্রসঙ্গেও কড়া অবস্থান জানান ট্রাম্প। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমা দিয়ে যেসব জাহাজ চলাচল করে এবং যারা ইরানকে কোনো ধরনের শুল্ক বা টোল প্রদান করে, তাদের ওপর মার্কিন নৌবাহিনী নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্রাম্পের মতে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে ঝুঁকি তৈরি করলেও যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় আপস করবে না।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে তা বিশ্ববাজারেও সরাসরি প্রভাব ফেলে বলে বিশ্লেষকেরা মনে করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘উপযুক্ত সময়ে’ আবারো ইরান ধ্বংসের হুমকি ট্রাম্পের

সর্বশেষ আপডেট ০৯:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬