ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 148

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৭৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ১১ এপ্রিল সকাল থেকে ১২ এপ্রিল সকাল পর্যন্ত সময়ে এই তথ্য পাওয়া গেছে। এ সময়ে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুই ঢাকার বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের।

আক্রান্তের সংখ্যাতেও ঢাকা বিভাগই এগিয়ে—এখানে ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে। রাজশাহীতে শনাক্ত হয়েছেন ২১ জন, আর চট্টগ্রাম ও সিলেটে একজন করে রোগী পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৬২ শিশুর মধ্যে ৩৫৭ জন ঢাকার। তুলনামূলকভাবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে রোগী ভর্তির সংখ্যা কম—যথাক্রমে ১১ ও ২২ জন।

এদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৬৩৪ জন। এর মধ্যে ঢাকায় ৩১২ জন এবং চট্টগ্রামে ১২০ জন হাসপাতাল ত্যাগ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৯ দিনে হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫১ শিশু, যা পরিস্থিতির গভীরতা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৫ হাজার ৬৫৩ জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১০ হাজার ২২৫ জন ভর্তি হয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৩৯ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬