ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ চলন্ত বাসে আগুন, যা জানাল ফায়ারসার্ভিস

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ১২:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 32

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনলাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সিব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, আগুনলাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হঠাৎ চলন্ত বাসে আগুন, যা জানাল ফায়ারসার্ভিস

সর্বশেষ আপডেট ১২:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬